ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ads

যশোর কেন্দ্রীয় কারাগারে মোশারফ হোসেন (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জেলার তুহিন কান্তি খান বলেন, মোশারফ হোসেন খুলনার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামের আব্দুল মোল্লার ছেলে। তিনি ফুলতলা থানার একটি হত্যা মামলায় (জিআর/৮৯) আসামি।


২০০৭ সালের ২৯ এপ্রিল খুলনা আদালতের দায়রা জজ ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্য একটি ধারায় আরও পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।


তুহিন কান্তি বলেন, মোশারফ হোসেন খুলনা কারাগারে আটক ছিলেন। চলতি বছরের ৮ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ হলে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টের কারণে তার মৃত্যু হতে পারে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, হাসপাতালে বন্দি থাকা একজন কয়েদির মৃত্যু হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে পুলিশ সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।

ads
ads
ads

Our Facebook Page